প্রকাশিত: Tue, Apr 18, 2023 11:23 PM
আপডেট: Fri, Jul 24, 2026 12:22 AM

কক্সবাজার সৈকতে ভেসে এলো বিশালাকার মৃত তিমি

আয়াছ রনি: মঙ্গলবার  বেলা ১২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি পয়েন্টে তিমিটি ভেসে এসে সৈকতে আটকে পড়ে। ভেসে আসা তিমিটির শরীরে জালের বিশাল রশি পেঁচিয়ে  ছিলো। মাথায় আঘাতের চিহ্ন ছিলো। কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, মৃত তিমিটি পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিলো। এটিকে গর্ত করে পুঁতে  ফেলার নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি ও ইনানি পয়েন্টে দুটি মৃত তিমি ভেসে এসেছিল।  

বাংলাদশে সমুদ্র গবষেণা ইনস্টিটিউটের  মহাপরিচালক বেলাল হায়দর বলেন, তিমি সাধারণত মৎস্য শিকারীদের জালে আটকা পড়ে, জাহাজের সঙ্গে সংঘর্ষে কিংবা সমুদ্র শব্দ দূষণের কারণে পরস্পর যোগাযোগ বিছিন্ন হয়ে উপকূলের অগভীর জলে এসে আটকা পড়ে মারা যায়। এই স্তন্যপায়ী প্রাণীটি খুব সংবেদনশীল, কখনো কখনো সঙ্গীর মৃত্যু হলেও এদেরকে সৈকতের অগভীর জলে আত্মহুতি দিতেও দেখা যায়। সম্পাদনা: মুরাদ হাসান